সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতি তান্ডব পুলিশের এপিসিতে অগ্নিসংযোগের মূলহোতা জাকারিয়া গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতি তান্ডব পুলিশের এপিসিতে অগ্নিসংযোগের মূলহোতা জাকারিয়া গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবের সময় পুলিশের সাজোয়া কর্মী বাহক (এপিসি)তে অগ্নিসংযোগের মূল হোতা জাকারিয়া আহমেদ প্রীতম-(২৮)কে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (০৮ মে) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টীম গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জাকারিয়া আহমেদ প্রীতম জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের পশ্চিমপাড়ার নাছির উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রইছ উদ্দিন বলেন, জাকারিয়া ২৮ মার্চ হরতাল চলাকালে বিশ্বরোড এলাকায় পুলিশের এপিসিতে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের মূলহোতা। জাকারিয়াকে ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে জেলা পুলিশের একটি বিশেষ টিম তাকে গাজীপুর সদর থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জাকারিয়া আহমেদ এপিসিতে অগ্নিসংযোগের সময় পুলিশের গুলিতে আহত হয়ে গাজীপুর সদরে আত্মগোপনে থেকে ভাড়া বাসায় চিকিৎসা নিচ্ছিলেন।
রইছ উদ্দিন আরো জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের সময় বিশ্বরোড এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় জেলার বিভিন্ন থানায় মোট ৫৬টি মামলা হয়েছে। এর মধ্যে সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি। এসব মামলায় ৪১৪ জনসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৪৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com