সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
পরপারে চলে গেলেন বিশিষ্ট ঠিকাদার ফিরোজ

পরপারে চলে গেলেন বিশিষ্ট ঠিকাদার ফিরোজ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেড্ডার বাসিন্দা, নব্বই এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রমৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব ও বিশিষ্ঠ ঠিকাদার কাজী জাহেদুল ইসলাম ফিরোজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১০ মে) দুপুর পৌনে ১টায় ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে এবং ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। আজ সোমবার বাদ এশা পূর্ব মেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সোমবার দুপুরে মারা যান। তিনি মৈত্রী বিল্ডার্স এর সত্ত্বাধিকারী ছিলেন। দীর্ঘদিন অত্যন্ত স্বনামের সহিত ঠিকাদারি ব্যবসা করছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com