সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকসার চাপায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকসার চাপায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকসার চাপায় রিফাত-(৮) নামে এক শিশু নিহত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত দারমা গ্রামের সানাউল্লাহর ছেলে।
পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শিশু রিফাত ব্যাটারিচালিত ইজিবাইকে করে মজলিশপুর থেকে বাড়ি যাওয়ার পথে দারমা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে রিফাত ইজিবাইক থেকে পড়ে গেলে অটোরিকশাটি তাকে চাপা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাইজুর রহমান বলেন, রিফাতকে হাসপাতালে নিয়ে আসার আগেই  সে মারা যায়। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com