সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
বিজয়নগরে ৫৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিজয়নগরে ৫৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫৪ কেজি গঁাজাসহ গৌছ আলী-(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় গঁাজা বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।
গত মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গৌছ আলী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কামরাঙ্গী গ্রামের মৃত তালেব আলীর ছেলে। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে র‍্যাবের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার  সাতবর্গ বাসষ্ট্যান্ড এলাকায় এশটি ট্রাক তল্লাশী করে ৫৪ কেজি গঁাজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী গৌছ আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত  গৌছ আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com