সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে ফের সড়ক দুর্ঘটনায় নিহত- ২।। আহত- ৩

বিজয়নগরে ফের সড়ক দুর্ঘটনায় নিহত- ২।। আহত- ৩

মতিউর মুন্না//স্টাফ রিপোর্টার,সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এ নিয়ে এক দিনের ব্যবধানে একই স্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে।
শুক্রবার (২১ মে) সকাল ১০ টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের আলীনগর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত দুজনের মধ্যে একজন হলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লাটিয়া এলাকার রিপন খন্দকারের ছেলে রনি খন্দকার (১৬)। আরেকজনের নামপরিচয় জানা যায়নি।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের দুই আরোহী মারা যান।
এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাক ও প্রাইভেটকারের চাপায় একই স্থানে তিনজন নিহত হন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com