সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইনে খেলার দায়ে গ্রেফতার -৭

ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইনে খেলার দায়ে গ্রেফতার -৭

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইনে জুয়া খেলার দায়ে ৭ জন জুয়ারীকে গ্রেফতার করেছেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। গ্রেপ্তারকৃতরা হলেন-মোঃ সাব্বির মিয়া (২৯), মোঃ সোহাগ মিয়া (২৮), মোঃ হৃদয় মোল্লা (১৯), মোঃ মুন্না (২৪), মোঃ রাসেল (৩০), মোঃ ফারুক মিয়া (২৮) ও  তানভীর আহম্মদ ভূইয়া (৩৪)।
গতকাল শুক্রবার (২১ মে) রাত সাড়ে ৮ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন র‍্যাব।
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮ টায় জেলা শহরের পশ্চিম মেড্ডা পীরবাড়ী এলাকার ফরিদ মিয়ার ছেলে মোঃ সাব্বির মিয়া, একই এলাকার মুছা মিয়ার ছেলে সোহাগ মিয়া, আখাউড়া দেবগ্রামের মৃত আকবর মিয়ার ছেলে হৃদয় মোল্লা, সরাইলের উচালিয়াপাড়ার দেওয়ান আলীর ছেলে মোঃ মুন্না, একই উপজেলার মালিগাও এলাকার রকি আলীর ছেলে মোঃ রাসেল, সৈয়দটুলা এলাকার মোঃ সৈয়দ আলীর ছেলে মোঃ ফারুক মিয়া ও কুট্টাপাড়ার মৃত শাহ আলম ভুইয়ার ছেলে তানভীর আহমেদ ভুইয়া। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৫১ হাজার ৫শত টাকা, জুয়া খেলার মোবাইল-১০ টি ও ০১ টিভি উদ্ধার করে সেগুলো জব্দ করা হয়।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোহাম্মদ আক্কাছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com