সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ১০ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।। পিকআপ ভ্যান ও মাইক্রোবাস জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ১০ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।। পিকআপ ভ্যান ও মাইক্রোবাস জব্দ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পাঁচটি অভিযানে ৮৪ কেজি গাঁজা, ৭৫ বোতল ফেন্সিডিলসহ ১০জন মাদক ব্যবসায়ীকে  গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি মাইক্রোবাস, একটি মোটর সাইকেল ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার গোল চত্ত্বর, আশুগঞ্জ টোলপ্লাজা ও গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর ও কাজীপাড়া পিটিআই স্কুলের সামনে  থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ কাশেম মিয়া-(২৫), মোঃ হাসান মিয়া-(২৪), মোঃ দেলোয়ার হোসেন বাবু-(২৫), মোস্তাকিম-(২৪), মোঃ ইয়াছিন মিয়া- (১৯), কামাল হোসেন-(২৮), নুপুর আক্তার-(২০), মোঃ রাকিব-(২৩), মোঃ শাহিন মিয়া- (২১) ও শামসুল ইসলাম-(২২)।
গ্রেপ্তারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকা ও নরসিংদী জেলার বিভিন্ন এলাকায়।
গতকাল বৃহস্পতিবার র‍্যাব ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সহকারি পুলিশ সুপার মোঃ আক্কাছ আলী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার সকালে পৃথক ৫ টি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৪ কেজি গাঁজা, ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং মাদক দ্রব্য বহনকারী একটি মাইক্রোবাস, একটি মোটর সাইকেল ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক দ্রব্য কিনে ঢাকাসহ বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করে। এ ঘটনায়  ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দুইটি ও আশুগঞ্জ থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com