সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ভারতে মুসলিম হত্যা বন্ধের দাবীতে—ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ভারতে মুসলিম হত্যা বন্ধের দাবীতে—ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


বিশেষ প্রতিবেদক, সময়নিউজবিডি টুুুয়েন্টিফোর  

ভারতের বিভিন্নস্থানে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্বিচারে গনহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ জুলাই) দুপুর ১২টায় কওমি ইসলামী ছাত্র ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের একাংশ।

  
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার বিন মুসলিম,  মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মাওলানা মুশাহিদুল ইসলাম,  মুফতী জাকারিয়া খান, মাওলানা কাউসার আহমদ, মাওলানা শাফায়াতুল্লাহ আল জামী, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা আনিসুর রহমান,  মাওলানা হাফেজ খালেদ সাইফুল্লাহ, মাওলানা বেলাল হোসাইন প্রমুখ। 
প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন, ভারতে আজ সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ করে নির্বিচারে হত্যা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে উগ্র হিন্দুত্ব জঙ্গীবাদ কে উস্কে দিচ্ছে।  যে মুসলিম জাতি ভারতকে স্বাধীনতা এনে দিয়েছে সেই মুসলিম জাতিকে হত্যা করে উগ্রবাদী হিন্দুত্ববাদের সন্ত্রাসীরা ভারতকে মুসলিম শূন্য করে দিতে চায়। 

বিক্ষোভ মিছিলের একাংশ।


বাংলাদেশ সরকারকে ভারতে মুসলিম হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানিয়ে বক্তাগণ আরো বলেন, অন্যথায় ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত করে অস্থিতিশীল করতে একটি মহল তা কাজে লাগাতে পারে। তখন বাংলাদেশ ভারত সম্পর্ক অন্যরকম হয়ে যেতে পারে। বক্তাগণ অবিলম্বে ভারতে মুসলিম হত্যা বন্ধের আহবান জানান। যদি মুসলিম হত্যা বন্ধ না হয় তাহলে ভারতের সকল পণ্য বাংলাদেশের জনগণ বর্জন করতে বাধ্য হবে।
এদিকে এর আগে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব চত্বরে মুফতী আব্দুল হক এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com