সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিলেন সরাইল থানার ওসি

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিলেন সরাইল থানার ওসি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা দিলেন সরাইল থানার নব- যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন। রোববার (৩০ মে) সকালে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ভার্চুয়ালি সভায় তিনি এই ঘোষনা দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়ালি সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন, সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নোমান মিয়া, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও আইন-শৃংখলা কমিটির সদস্যগন।
সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, যত প্রভাবশালীই হোক না কেন  মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, মাদক পরিবার, সমাজ, দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়। মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। তিনি বলেন, ইতিমধ্যেই কালিকচ্ছ ঋষি বাড়ির চোলাই মদ উৎপাদনের কারখানায় অভিযান চালিয়ে ৯০ লিটার মদ, মদ তৈরীর সরঞ্জামসহ ৩ জনকে গ্রেপ্তার করেছি। মাদক প্রতিরোধে কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, সরাইল সম্পর্কে পূর্বেই আমার ধারণা আছে। তিনি বলেন, পুলিশের একার পক্ষে মাদক নিমুর্ল সম্ভব নয়। মাদক প্রতিরোধে উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সকলে মিলে মাদক প্রতিরোধে কাজ করতে হবে। তিনি বলেন, শুধু মাদকমুক্তই নয়, সরাইলকে শতভাগ দাঙ্গামুক্ত রাখতেও কাজ করব।
উল্লেখ্য, মোঃ আসলাম হোসেন গত ১১ মে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com