সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হলেন ডাঃ ফখরুল আলম আশেক

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হলেন ডাঃ ফখরুল আলম আশেক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) হয়েছেন ডাঃ ফখরুল আলম আশেক। গত সোমবার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন অবসরোত্তর ছুটিতে যাওয়ায় তিনি ভারপ্রাপ্ত হিসেবে ওই পদে স্থলাভিষিক্ত  হলেন।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশে এই তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিসেবে ডাঃ ফখরুল আলম আশেক তার নতুন দায়িত্ব শুরু করেন।
ডাঃ ফখরুল আলম আশেক ১৯৯৮ সালের ২৪ জুন মেডিক্যাল অফিসার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে যোগদান করেন। ২০১৩ সালে তিনি মেডিকেল অফিসার থেকে পদোন্নতি পেয়ে একই হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট পদে যোগদান করেন। ২০১৯ সালে একই কর্মস্থলে একই বিভাগের সিনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি পান। সোমবার  হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেনের অবসরোত্তর ছুটির কারনে তাতে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিসেবে পদায়ন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
উল্লেখ্য, ডাঃ ফখরুল আলম আশেক ১৯৬৮ সালের ১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম পাইকপাড়ায় জন্মগ্রহন করেন। তিনি বর্তমানে বিএমএ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com