সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
সরাইলে দুই সন্তানে জননী ধর্ষনের শিকার থানায় মামলা দায়ের

সরাইলে দুই সন্তানে জননী ধর্ষনের শিকার থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই সন্তানের জননীকে- (২৫) ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে মঙ্গলবার সকালে সরাইল থানায় দুইজনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন, ওই এলাকার আলী নূর-(২৩) ও মোতলিব- (২৫)। পুলিশ  মেডিকেল পরীক্ষার জন্য ওই মহিলাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, লোপাড়া গ্রামের দুই সন্তানের জননী ওই গৃহবধূর স্বামী মৌলভী বাজার জেলায় ব্যবসা করেন। গৃহবধূ তার দুই ছেলেকে নিয়ে বসবাস করেন।  গত সোমবার রাতে সন্তানদের নিয়ে ওই মহিলা ঘরে ঘুমিয়ে থাকলে রাত দেড়টার দিকে ওই দুই যুবক সিঁদ কেটে ঘরে প্রবেশ করে। পরে এক যুবক তাকে ধর্ষন করে ও অপর যুবক তাকে ধর্ষনের চেষ্টা করে।
এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিকটিমকে মেডিকেল করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com