সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
ভৈরবে গাঁজা‘সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  

ভৈরবে গাঁজা‘সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জের ভৈরব থেকে ৮ কেজি গাঁজা‘সহ নূর ইসলাম-(৩০) ও মোঃ সোহেল-(২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
শনিবার (০৫ জুন) সকাল ১০ টা ১০ মিনিটে ভৈরবের দূর্জয় মোড় নূরানী মসজিদের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করেন র‍্যাব।
র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব দূর্জয় মোড় নূরানী মসজিদের সামনে থেকে হবিগঞ্জের বাহুবল উপজেলার বাদেঅলুয়া সাতকাপন এলাকার মৃত আঃ রাজ্জাকের ছেলে নুর ইসলাম ও কুমিল্লার বাহ্মণপাড়া উপজেলার শশীদল রামচন্দ্রপুর এলাকার ফুল মিয়ার ছেলে মোঃ সুহেল মিয়াকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ৮ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করেন।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com