সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
আশুগঞ্জ ও ভৈরবে র‍্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক 

আশুগঞ্জ ও ভৈরবে র‍্যাবের পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে মোঃ আঃ মজিদ (২৬), মোঃ ছালেক মিয়া  (৪৭) ও মোঃ রুবেল মিয়া (২৫) নামে ৩ মাদক কারবারি আটক করা হয়েছে।
সোমবার (০৭ জুন) রাতে ও সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর ভৈরবের দূর্জয় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‍্যাব।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার রাত সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের দূর্জয়মোড় এলাকা থেকে হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার রাণীকোট গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোঃ আব্দুল মজিদ, সিলেটের শাহপরাণ উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ ছালেক মিয়াকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও মাদক বিক্রির সাড়ে ১২ হাজার টাকা উদ্ধার করে সেগুলো জব্দ করেন। অপরদিকে সোমবার সকাল সাড়ে ৮ টায় জেলার আশুগঞ্জ উপজেলা সদরের গোলচত্বর যাত্রী ছাউনীর সামনে অভিযান পরিচালনা করে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার বেঙ্গাডোবা এলাকার মোঃ ফরিদ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়াকে আটক করেন। এসময় তার নিকট হতে ৯.৯ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com