সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষে আহত-৪০।। বাড়ি-ঘর ভাংচুর

বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষে আহত-৪০।। বাড়ি-ঘর ভাংচুর

বিজয়নগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কেরাম বোর্ড  খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। এসময় কয়েকটি বাড়ি-ঘরও ভাংচুর করেন হামলাকারীরা। 
মঙ্গলবার (০৯ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের পূর্বপাড়ার মস্তু মিয়া এবং পশ্চিমপাড়ার শিশু মিয়ার পক্ষের লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে আহতদের মধ্যে ১৭ জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে হাজিপুর বাজারে পূর্বপাড়ার মস্তু মিয়া পুত্র আবেদ মিয়া এবং পশ্চিমপাড়ার শিশু মিয়ার পুত্র শরিফ মিয়ার মধ্যে কেরাম খেলা নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।  বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য সোমবার সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন সালিশে বসেন। সালিশ চলাকালেই উভয়পক্ষের মধ্যে ফের কথা কাটাকাটি শুরু হয়।  পরে ঘটনাটির মিমাংসা করেন সালিশকারকরা।  কিন্তু ওই রাতে দুই পক্ষের লোকজন অাবারো সংঘর্ষে জড়ালে খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরই জেরে গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে উভর পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়। সংঘর্ষকালে দাঙ্গাবাজরা বেশকিছু বাড়িঘর ব্যাপক ভাংচুর চালায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অানতে সক্ষম হয়।  
এদিকে সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হুমায়ূন মিয়া (৩০), অাবদুল মজিদ (৪৫), নূরুল অামিন ৩৫), মুজিবুর রহমান (৪২), রাসেল মিয়া (২৫), জিয়াউর রহমান (৩৫), সাচ্চু মিয়া (৪০), আব্দুল খালেক (৮৫), লোকমান হোসেন (৪৫), লিটন মিয়া (২৫), মাসুক মিয়া (৩৮), শামীম মিয়া (২৬), আলী আহাম্মদ (৪৬), আইয়ুব অালী (৩৫), আরব আলী (৪০), জীবন মিয়া (২৩), সামসু মিয়াকে (৪২) হাসপাতালে ভর্তি এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।  
দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজমান থাকায় পরবর্তী সংঘাত-সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম জানান, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com