সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
নাসিরনগরে মিনিবার ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাসিরনগরে মিনিবার ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের  হরিণবেড় গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে হরিণবেড় মিনিবার ফুটবল টুনার্মেন্ট ২০২১ -এর ফাইনাল খেলা গতকাল বৃহস্পতিবার বিকেলে হরিণবেড় মাঠে  অনুষ্ঠিত হয়েছে
প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ ফারুক মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুন জ্যোতি ভট্রাচার্য, উপজেলা যুবলীগ নেতা মহিদুজ্জামান টিটু, দুলন খান, সেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক নির্মল চৌধুরী, ইউপি সদস্য প্রফুল্ল দাস, মোহন লাল দাস, অ্যাডভোকেট অনতুষ দাস, আয়োজক কমিটির সদস্য আশুতোষ দাস, রসরাজ দাস, পল্টন দাস প্রমুখ।
ফাইনাল খেলায় হরিণবেড় সিনিয়র একাদশ দল ও জুনিয়র একাদশ দল মুখোমুখী হয়। খেলায় হরিণবেড় জুনিয়র একাদশ টাইব্রেকারে ২-১ গোলে সিনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে এলইডি টিভি প্রদান করেন। উল্লেখ্য এই ফুটবল টুনার্মেন্টে মোট ১০ টি দল অংশ  গ্রহন করে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com