সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
সরাইলে বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভুইয়ার ইন্তেকাল 

সরাইলে বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভুইয়ার ইন্তেকাল 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আ’লীগ নেতা ও অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, অরুয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন ভুইয়া (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ —রাজিউন)।
আজ শনিবার (১৯ জুন) ভোরে অরুয়াইল গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর মরহুমের জানাযার নামাজ অরুয়াইল আব্দুস ছাত্তার ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের পরিবার। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, মরহুম কুতুব উদ্দিন ভুইয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা আ’লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ নাজমুল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা কৃষকলীগ সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com