সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগরে আনসার-ভিডিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাসিরনগরে আনসার-ভিডিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে “শান্তি শৃংখলা উন্নয়ন নিরাপত্তায় আমরা সর্বত্রই” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম।
উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনসার ভিডিপির কুমিল্লার রেঞ্জ পরিচালক ডঃ মোঃ শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ড্যান্ট আবদুল্লাহ আল হাদী, উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান।
এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার,আনসার ভিডিপি ব্যাংক ম্যানেজার মাহবুবুল হাসান, ইউনিয়ন দলনেতা ফকরুল ইসলাম, দলনেত্রী ইসলিমা বেগম ও নাজনিন চৌধুরী। সভায় ভাল কাজের জন্য ১১ জন আনসার ভিডিপি সদস্যকে পুরষ্কৃত করা হয়। মতবিনিময় সভায় উপজেলার ২০০ নারী ও পুরুষ আনসার-ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com