সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
কমলগঞ্জে কর্মহীনদের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা প্রদান

কমলগঞ্জে কর্মহীনদের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা প্রদান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কঠোর লকডাউনে মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মহীন হয়ে পড়া শতাধিক দিন মজুর পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় আদমপুর ইউনিয়নের নৈনারপারস্থ নিজ বাড়ীতে স্বাস্থ্যবিধি মেনে পশ্চাদপদ শব্দকর জনগোষ্ঠীসহ অন্যান্য জনগোষ্ঠীর ১শত ৩৫ পরিবারকে জনপ্রতি ৫ কেজি চাল ও নগদ ১ শত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ (ফারূক আহমেদ)। এ সময় সাবেক ইউপি সদস্য হাজী আব্দুল লতিফ, আদমপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সবুজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতিবছর ঈদ ও সাম্প্রতিক করোনা সংকটকালে ও প্রাকৃতিক নানা দূর্যোগের সময় আওয়ামীলীগ নেতা মো: আব্দুল আহাদ (ফারুক আহমেদ) বিত্তহীন, অসহায় মানুষের পাশে দাঁড়ান। তিনি জানান, পারিবারিক আয় ও নিজ উপার্জিত অর্থে যে কোন সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com