সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
মাওলানা  মোবারক হোসাইন দোয়ানী পীর সাহেব আর নেই

মাওলানা  মোবারক হোসাইন দোয়ানী পীর সাহেব আর নেই

আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা খানকায়ে মান্নানিয়া দরবার শরীফ কমপে­ক্সের মহা-পরিচালক মাওলানা কাজী  মোবারক হোসাইন দোয়ানী  পীর সাহেব আর নেই। গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ১ স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে এবং অগনীত ভক্তবৃন্দ রেখে গেছেন। তিনি  মাওলানা আব্দুল মান্নান দোয়ানী পীর সাহেবের মেঝো সাহেবজাদা। পিতার ইন্তেকালের পর তিনি গদিনিশীন হন। পরে তিনি মান্নানিয়া দরবার শরীফকে কমপে­ক্সে রূপান্তর করেন। উক্ত কমপে­ক্সের অধীনে মসজিদ, মাদরাসা ও এতিমখানা পরিচালনার মাধ্যমে দ্বীনী খেদমতে নিয়োজিত ছিলেন। মরহুম পীর সাহেবের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন ধরে জটিল ও কঠিন রোগে ভোগছিলেন । শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৬.১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বাদ আছর আড়াইসিধা মান্নানিয়া দরবার শরীফ কমপ্লেক্স মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এদিকে, দি ডেইলি পেনব্রীজের সম্পাদক এবং মান্নানিয়া দরবার শরীফ কমপ্লেক্স এতিমখানার সাবেক  সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক পীরজাদা মাওলানা কাজী মোঃ মোবারক হোসাইন  এর মৃত্যুতে গভীর  শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, মান্নানিয়া দরবার শরীফ কমপে­ক্সে এতিমখানা প্রতিষ্ঠায় এবং এতিম ছাত্রদের  লেখাপড়া ও লালনপালন এবং দ্বীনি-দাওয়াতে তিনি ছিলেন একনিষ্ঠ কর্মবীর। তার  মৃত্যুতে এলাকার অপূরনীয় ক্ষতি হল। তিনি মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা এবং শোকহাত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com