সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে পাঁচ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে পাঁচ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক অভিযানে
মোঃ শফিকুল ইসলাম(৩০), মোঃ শামীম মিয়া (১৯), মোঃ ছাইদুল ইসলাম(৪১), মোঃ জীবন মিয়া (২২) ও মোঃ সোলাইমান মিয়া(২৬) নামে পাঁচ মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করেন।
গতকাল শনিবার (০৭ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ০৭ আগস্ট ২০২১ ইং সাড়ে ১০ টায় র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার অনুমান ২০০ গজ পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ শফিকুল ইসলাম(৩০), পিতা-মোঃ শরীফ মিয়া, সাং-ধামনা, থানা- নকলা, জেলা- শেরপুর, ২। মোঃ শামীম মিয়া(১৯), পিতা- আব্দুল মমিন, সাং- বন্ধ ধাতুয়া, থানা- শ্রীবর্দী, জেলা- শেরপুর, ৩। মোঃ ছাইদুল ইসলাম(৪১), পিতা-মৃত আতশ আলী, সাং-গামাইরতলা, থানা-বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জদ্বয়কে আটক করেন। এসময় ধৃত আসামীর এর নিকট হতে ২০ কেজি মাদকদ্রব্য গাঁজা, ০১ টি পিকআপ, মাদক বিক্রয়ের নগদ-৩০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়। একই তারিখ একই স্থান হতে আনুমানিক ২২.৪৫ ঘটিকায় র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ জীবন মিয়া(২২), পিতা-মৃত হারুন মিয়া, সাং-পঞ্চবটি ২। মোঃ সোলাইমান মিয়া(২৬), পিতা-মোঃ সিদ্দিক মিয়া,সাং-জগন্নাথপুর (দক্ষিনপাড়া), উভয়থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জদ্বয়কে আটক করেন। এসময় ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ২৩ বোতল ফেন্সিডিল, ০২ কেজি মাদকদ্রব্য গাঁজা, মাদক বিক্রয়ের নগদ-৩০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com