সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ওপারে চলে গেলেন সরাইল আ’লীগ নেতা মাক্কি

ওপারে চলে গেলেন সরাইল আ’লীগ নেতা মাক্কি

সরাইল উপজেলা প্রতিনিধি//সময়নিউজবিডি
ওপারে চলে গেলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ্ আলী ফরহাদ এর পিতা ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক অতিরিক্ত সচিব সরাইলবাসীর মাক্কি ভাই ফরহাদুর রহমান মাক্কি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে ঢাকায় বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ — রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন বন্ধু বান্ধব রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার পরিজন ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে।
আগামীকাল বুধবার বাদ যোহর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com