সংবাদ শিরোনাম
দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত
ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আ’লীগের হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান 

ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আ’লীগের হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহান স্বাধীনতার স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগের উদ্যোগে তিন শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) দুপুরে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে প্রধান অতিথি হিসেবে খাদ্য সহায়তা প্রদান করেন জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
এদিকে, এর আগে সকালে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতিরজনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল মামুন সরকারের নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ফ্রী এম্বুলেন্স সেবা।

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ছবি কথা বলে ও ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিস কর্মসূচির উদ্বোধন করেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এসময় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. লোকমান হোসেন ও সাধারন সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ সহ স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com