সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগরে নৌদূর্ঘটনা- দুদিন পর উদ্ধার হলো ডুবে যাওয়া নৌকা।। পাওয়া যায়নি আর কোনো মরদেহ

বিজয়নগরে নৌদূর্ঘটনা- দুদিন পর উদ্ধার হলো ডুবে যাওয়া নৌকা।। পাওয়া যায়নি আর কোনো মরদেহ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের শেখ হাসিনা সড়কের লইছকা বিল সংলগ্ন নদীতে বালুবাহী ট্রলারের সাথে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে নদীর পানিতে ডুবে যাওয়া নৌকাটি দূর্ঘটনার দুদিন পর উদ্ধার করলো ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ এর কর্মীরা।
রবিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ এর কর্মীরা যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করেন। তবে উদ্ধার করা নৌকার ভেতর থেকে কোনো মরদেহ পাওয়া যায়নি।
এদিকে, নৌকাটি উদ্ধারের মধ্যদিয়ে মর্মান্তিক এ নৌ-দূর্ঘটনার উদ্ধার অভিযান শেষ করেছেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া। তিনি বলেন, দূর্ঘটনার পর থেকে আজ রবিবার পর্যন্ত টানা উদ্ধার অভিযানে ২২ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, উদ্ধার হওয়া নৌকার ভেতর থেকে কোনো মরদেহ পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট শুক্রবার বিকেল পৌনে ৫ টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর নৌকাঘাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী নৌকা জেলা শহরের আনন্দবাজার নৌকাঘাটে যাওয়ার পথে বিকেল পৌনে ৬টায় উপজেলার পত্তন ইউনিয়নের শেখ হাসিনা সড়কের লইছকা বিল সংলগ্ন নদীতে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রলারের সাথে সংঘর্ষ হয়।
এসময় যাত্রীবাহী নৌকাটি নদীর পানিতে ডুবে যায়। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ২২ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই শিশু ও নারী রয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছেন। অপরদিকে দূর্ঘটনার সঠিক কারন জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত কমিটি তাদের তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com