সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
কসবার গোপীনাথপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

কসবার গোপীনাথপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

এইচ.এম. সিরাজ, কসবা থেকে ফিরে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট( দুপুরে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং কেন্দ্রটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপীনাথপুর আলহাজ্ব শাহআলম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আকরাম খান।
ইসলামী ব্যাংক কসবা শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ নাজমুল হোসেন, স্থানীয় গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মান্নান জাহাঙ্গীর, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক এইচ. এম. সিরাজ। এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষক আবুল কালাম আজাদ, বাজার পরিচালনা কমিটির সভাপতি ডা হুমায়ুন কবীর বখতিয়ার প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের পরিচালক মের্সাস মামা- ভাগিনা এন্টার প্রাইজের সত্বাধীকারী মো. আনোয়ার হোসেন ও মো. মনির হোসেন।  ফিতা কেটে উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করেন গোপীনাথপুর বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইউসুফ ভূইয়া।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com