সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনসহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রীর বরাবর প্রগতিশীল জোটের স্মারকলিপি প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনসহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রীর বরাবর প্রগতিশীল জোটের স্মারকলিপি প্রদান

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে আধুনিক ও ডিজিটাল জেলায় রূপান্তরের লক্ষ্যে সরকারীভাবে কিছু প্রতিষ্ঠান স্থাপন , বন্ধ হওয়া প্রতিষ্ঠান চালু ও ঐতিহ্যবাহী কিছু স্থাপনার নাম পরিবর্তন করার দাবী জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রগতিশীল জোট।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর নিকট এ স্মারকলিপি প্রদান করেন জেলা প্রগতীশীল জোট নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে করা দাবী গুলো হলো- ব্রাহ্মণবাড়িয়ায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন, জেলা শহরের মেড্ডায় অবস্থিত কোকিল টেক্সটাইল মিলটি পুনরায় চালু, ঘোরাপট্টি পুলটির নাম পুনরায় ঘোরাপট্টিপুল নামকরণ, হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটি পুনঃসংস্কার করে পূর্বের ন্যায় ট্রেনের যাত্রা বিরতি স্বাভাবিক করাসহ আরো অনান্য ঐতিহ্যবাহী স্থাপনার নাম পরিবর্তন করা।
স্মারকলিপি গ্রহন করে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন উপস্থিত নেতৃবৃন্দকে দাবীগুলোর সাথে একাত্মতা পোষণ করে দাবীগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহবায়ক ও জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, প্রগতিশীল জোটের যুগ্ন-আহবায়ক ও জেলা সাম্যবাদী দলের সভাপতি সাহানুর ইসলাম, প্রগতিশীল জোটের যুগ্ন-আহবায়ক ও ন্যাপের জেলা সভাপতি এডঃ কে এম শফিকুর রহমান, প্রগতিশীল জোটের যুগ্ন-আহবায়ক ও জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আবুল কালাম নাঈম, প্রগতিশীল জোটের যুগ্ন-আহবায়ক ও জেলা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক জিয়া কারদার নিয়ন, প্রগতিশীল জোটের সদস্য সচিব ও জেলা বাসদের আহবায়ক প্রবীর চৌধূরী রিপন, জাসদ (জেএসডি’র) জেলা সাধারন সম্পাদক  এডঃ তৈমুর রেজা মোঃ শাহজাদ, প্রগতিশীল জোটের সদস্য ও জেলা বাসদের সদস্য সচিব সোহেল সরকার, প্রগতিশীল জোটের সদস্য ও জেলা খেলাঘর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, প্রগতিশীল জোটের সদস্য প্রফেসর মোশাররফ হোসেন, প্রগতিশীল জোটের সদস্য ও ঐক্য ন্যাপের সহসভাপতি কানুলাল মজুমদার, প্রগতিশীল জোটের সদস্য সামসুল আলম ও শফিকুল ইসলাম প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com