সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নাসিরনগরে চকলেট ভেবে ইঁদুরের ঔষধ খেয়ে শিশুর মৃত্যু 

নাসিরনগরে চকলেট ভেবে ইঁদুরের ঔষধ খেয়ে শিশুর মৃত্যু 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চকলেট ভেবে ইঁদুরের ঔষধ খেয়ে মারিয়া আক্তার (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিশু মারিয়া। সে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুরা গ্রামের রহিজ মিয়ার মেয়ে।
জানা যায়, বাড়িতে ইঁদুরের উৎপাত থেকে রক্ষা পেতে ইঁদুর মারার ঔষধ রেখেছিল। শনিবার সকালে পিতা-মাতার অগোচরে চকলেট ভেবে ইঁদুরের ঔষধ খেয়ে ফেলে শিশু মারিয়া (০২) ও তার বড় বোন লিজা আক্তার (০৩)। পরে তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান মারিয়া। তবে তার বোন লিজা আক্তার এখনো জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ইঁদুরের ঔষধ খেয়ে এক শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com