সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
র‍্যাবের পৃথক অভিযানে ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার 

র‍্যাবের পৃথক অভিযানে ছিনতাইকারীসহ ৩ জন গ্রেফতার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
র‍্যাবের পৃথক অভিযানে ভৈরব থেকে মোঃ মোহন মিয়া(২০) ও মোঃ হাসান (১৯) নামে দুই ছিনতাইকারী ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মোঃ মনির হোসেন (২৮) নামে ১ জন মাদক ব্যবসায়ীসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর ও গতকাল ২৫ সেপ্টেম্বর ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর থেকে তাদেরকে গ্রেফতার করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর রাত ৭ টা ২০ মিনিটে ভৈরবের নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে ঢাকা সিলেট মহাসড়কের উপর অভিযান চালিয়ে ভৈরব পৌর শহরের চন্ডিবের কলাবাগান এলাকার মৃত খুরশিদ মিয়ার ছেলে মোঃ মোহন মিয়া ও একই উপজেলার পলতকান্দা এলাকার মোঃ বাদল মিয়ার ছেলে মোঃ হাসান মিয়াকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার চাকু, ১টি স্টীল ও প্লাস্টিকের তৈরি চাকু উদ্ধার করে জব্দ করা হয়।
অপরদিকে, গতকাল ২৫ সেপ্টেম্বর বেলা ২ টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে জেলার কসবা উপজেলার ব্রাহ্মণমোড়া গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ মনির মিয়াকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৩২ বোতল স্কাফ উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com