সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
কমলগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেলো মোটর সাইকেল আরোহীর

কমলগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে প্রাণ গেলো মোটর সাইকেল আরোহীর

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তাজ উদ্দীন (২৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি একই ইউনিয়নের চিৎলিয়া গ্রামের শামছু মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় ব্যবসায়ী তাজ উদ্দীন তার মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যোগীবিল গ্রামে যাওয়ার পথে চৌমুহনা এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতরভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে রাত ১টায় তার মৃত্যু হয়।আলীনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিকভাবে প্রশাসনে আবেদন করে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের চেষ্টা করা হচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com