সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
দারিদ্র্য বিমোচনে সফলতা অর্জন করে শেখ হাসিনা জাতিসংঘের ‘‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’’ খেতাব অর্জন করেছেন ; আল- মামুন সরকার

দারিদ্র্য বিমোচনে সফলতা অর্জন করে শেখ হাসিনা জাতিসংঘের ‘‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’’ খেতাব অর্জন করেছেন ; আল- মামুন সরকার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আল- মামুন সরকার বলেছেন, দেশ ও জাতির অর্থনৈতিক মুক্তি অর্জনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দারিদ্র সীমার নিচে বসবাসকারী দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ও  কর্মজীবি মহিলাদের  মাতৃত্বকালীন সহায়তা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যাপক সফলতা অর্জন করে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক ‘‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’’ (বিশ্ব নেতা) পদক অর্জন করেছেন। তিনি এসব ভাতা ভোগীদের তালিকা প্রণয়নে জনপ্রতিনিধিদের মানবিক দৃষ্টিভঙ্গি ও স্বচ্ছতা প্রদর্শনের অনুরোধ করেছেন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকাধীন তিনশত প্রতিবন্ধীর মধ্যে মাসিক প্রতিবন্ধী ভাতা বই বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ভাতা প্রাপ্তরা ২০১৯-২০ অর্থবছরে মাসিক ৭৫০/- টাকা হারে পনের মাসের বকেয়া বাবদ ১১,২৫০/- টাকা করে স্থানীয় সোনালী ব্যাংকের নিজ নিজ হিসাব থেকে উত্তোলন করতে পারবেন।
শহর সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত ভাতা বহি বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কাযার্লের উপ-পরিচালক আঃ কাইয়ূম , সহকারী পরিচালক আল মাহমুদ হোসেন এবং শহর সমাজসেবা অফিসার শারমিন রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com