সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন শিউলী আজাদ এমপি 

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন শিউলী আজাদ এমপি 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য বেঁচে গেলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নগঞ্জের আড়াইহাজার এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, গতকাল বুধবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে বিভিন্ন কর্মসূচি শেষে ঢাকায় ফেরার পথে সন্ধ্যার পর ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নগঞ্জের আড়াইহাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস শিউলী আজাদ এমপির ব্যক্তিগত গাড়িতে চাপা দেয়। এসময় এমপি শিউলী আজাদ এর গাড়িটি সামনের দিকে দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় অল্পের জন্য বেঁচে যায় শিউলী আজাদ এমপি, তার ব্যক্তিগত সহকারী ও গাড়ি চালক। তবে ঘাতক বাসটি দ্রুত চলে যাওয়ায় আটক করা যায়নি।
উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এমপি ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, আল্লাহর অশেষ কৃপায় অল্পের জন্য আমরা বেঁচে গেছি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com