সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে সড়ক পাকাকরণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন 

কমলগঞ্জে সড়ক পাকাকরণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন 

কমলগঞ্জ, (মৌলভীবাজার)প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক পাকাকরণের দাবীতে মানবন্ধন করেছে গ্রামবাসী। স্বাধীনতার ৫০ বছরের উন্নয়নের ছোয়া লাগেনি কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের কাচা সড়কটিতে।
শনিবার (২৩ অক্টোবর) দুপুরে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণে গ্রামবাসী কাঁচা এ সড়কটি পাকা করার দাবীতে এ মানববন্ধন পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগমারা গ্রামের আনোয়ার হোসেন, নজির মিয়া, তোয়াব আলী, সাজ্জাদ মিয়া, সিরাজুল ইসলাম, সোয়াব আলী, ইয়াকুব আলী, ইউসুফ মিয়া, মাওলানা মইন উদ্দিন, শিক্ষার্থী আমিনুল ইসলাম ও নাছরিন বেগম।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর থেকেই বাঘমারা গ্রামটি অবহেলিত। কৃষি নির্ভর এ গ্রামে প্রায় ৫ হাজার মানুষের বসবাস। অথচ কৃষকরা তাদের রোপিত ফসলাদি বিক্রির জন্য হাট-বাজারেও নিতে পারেন না এ কাচা সড়কের জন্য। প্রতিবছর নির্বাচন আসলে ইউপি সদস্য, চেয়ারম্যানসহ নেতৃবৃন্দরা সড়কটি পাকা করে দেয়ার প্রতিশ্রুতি দেন। অথচ তিন পুরুষের জীবন কেটে গেলেও কোন কাজ হচ্ছে না। তারা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান বেহাল এ সড়কটি দ্রুত পাঁকাকরণ করার জন্য। এ গ্রামে ২টি প্রাথমিক বিদ্যালয়, ২ টি মাদ্রাসা ও ২টি মসজিদ রয়েছে। বাঘমারা গ্রামের জামাল মিয়ার বাড়ির সম্মুখ থেকে সাবেক ইউপি সদস্য নুর ইসলামের বাড়ি পর্যন্ত সড়কের বেহাল অবস্থা।এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তিনি ফোন রিসিভ করে বলেন ২মিনিট পর কথা বলছি,পরে ২বার ফোনদিতে গেলে তিনি বলেন,আমি সাইকেলে আছি কিছুক্ষন পরে ফোন দিন,৩য় বারের মতো একাধিকবার কল দিতে গেলে তিনি আর ফোন রিসিভ করেননি।
তবে এ বিষয়ে উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, আজ (শনিবার) অফিস তো বন্ধ আগামীকাল অফিস খুলে দেখে বলতে পারবো এমপি সাহেবের কোন প্রকল্প আছে কি না। তারপরও আমি খোঁজ নিয়ে বিষয়টা দেখবো।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com