সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বিএমএ এর মানববন্ধন

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বিএমএ এর মানববন্ধন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
দেশব্যাপী বিভিন্ন উপাসনালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)।
রবিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে বিএমএ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারন সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ এর সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএমএ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দপ্তর সম্পাদক ডাঃ তৌহিদ আহমেদ, ডাঃ খোকন দেবনাথ, ডাঃ ফায়জুর ফয়েজ, আজাহারুল রহমান তুহিন, সার্জারি কনসাল্টেন্ট মামুন মোহর, সদর উপজেলা ইউএইচএফপিও ডাঃ সাখাওয়াত হোসেন প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com