সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
সরাইলে দণ্ডপ্রাপ্ত আসামি পেলেন চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন 

সরাইলে দণ্ডপ্রাপ্ত আসামি পেলেন চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নোয়াগাঁও ইউনিয়নে শফিকুল ইসলাম নামে দণ্ডপ্রাপ্ত এক আসামীকে দেওয়া হয়েছে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন। তিনি একটি চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ থেকে আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে যেসব প্রার্থীদের নাম পাঠানো হয়েছে তাদের মধ্যে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে শফিকুল ইসলামের নামও ছিলো। যার পরিপ্রেক্ষিতে গতকাল (২৬ অক্টোবর) আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেন।
জানা যায়, ২০১৯ ইং সনে ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালতে ১০ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগ এনে জেলার আশুগঞ্জ উপজেলার আবু আসিফ আহমেদ নামে এক ব্যক্তি বাদী হয়ে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়া প্রার্থী শফিকুল ইসলামের নামে। দায়েরকৃত মামলায় গত ২০২০ ইং সনের ২১ সেপ্টেম্বর আসামি শফিকুল ইসলামকে এক বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার জানান, শফিকুল ইসলামের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলার সাজার বিষয়টি আমাদের জানা নেই। যদি সত্য তাহলে তো আপত্তিজনক। আমরা প্রতি ইউনিয়ন থেকে ৫ জনের নাম লিখে পাঠিয়েছি। তাদের মধ্যে থেকে শফিকুল ইসলামকে দলীয় মনোনয়ন দিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com