সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি জিল্লুল, সম্পাদক টিপু

কমলগঞ্জের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি জিল্লুল, সম্পাদক টিপু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
বিপুল উৎসাহ উদ্দীপনা ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৫৩৯ জন ভোটারের মধ্যে ৫২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে আবুল বশর জিল্লুল ছাতা প্রতীক নিয়ে ২৯৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে টিপু সুলতান চৌধুরী ঘড়ি প্রতীক নিয়ে ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিভিন্ন পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সদস্য পদে নির্বাচিতরা হলেন- জুবের আহমদ (মাছ), মো. মিরাজ খান (ফ্যান), নজরুল ইসলাম সজিব (কলস), মনোয়ার মিয়া (চশমা), আরব আলী (দোয়াত কলম), মখলিছ মিয়া (কাপ পিরিচ), সাইফুর রহমান নেপুল (বাইসাইকেল), মোঃ সাজু মিয়া (টেবিল) ও মো. তাজুল ইসলাম সাচ্চু (টিউবওয়েল)।নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা কনে। বিভিন্ন পদে ১৮ জন প্রার্থীর মধ্যে ১১ জন বিজয়ী হয়েছেন ভোট গননা শেষে শনিবার সন্ধ্যা ৭টায় শহীদনগর ব্যবসায়ী সমিতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার কমলগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আশুতোষ দাস।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, নির্বাচন কমিশনার মোঃ মিছবাহুর রহমান চৌধুরী. সদস্য সচিব মো: ফেরদৌস খান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com