সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় উপাচার্য হিসেবে প্রফেসর ড. ফারুক আহমেদ উল্লা খান এর  যোগদান

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় উপাচার্য হিসেবে প্রফেসর ড. ফারুক আহমেদ উল্লা খান এর  যোগদান

আজ ১ নভেম্বর ২০২১ সোমবার, সকাল ৯.০০ টায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়) উপাচার্য হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ফারুক আহমেদ উল্লা খান। এসময় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার এবং সকল শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উনাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩১(১) ধারা অনুয়ায়ী যোগদানের তারিখ হতে পরবর্তী ০৪ (চার) বছরের জন্য প্রফেসর ড. ফারুক আহমেদ উল্লা খানকে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করেন।
প্রফেসর ড. ফারুক আহমেদ উল্লা খান ১৯৪৯ সালের ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্যবিদ্যা বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে  ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আর্কেটেকচার বিভাগে শিক্ষক হিসেবে প্রভাষক পদে যোগ দেন এবং ১৯৯৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বুয়েট-এ ডীন, সিন্ডিকেট সদস্য, প্রভোস্ট ও ডিপার্টমেন্ট অব আর্কিটেকচারের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করে ২০১৫ সালে বুয়েট হতে অবসর গ্রহণ করেন। অবসর পরবর্তী তিনি ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, শান্ত মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনেলজি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com