সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ফলোআপ- কমলগঞ্জে ব্যবসায়ী নেতা হত্যাকান্ডে গ্রেফতার-২

ফলোআপ- কমলগঞ্জে ব্যবসায়ী নেতা হত্যাকান্ডে গ্রেফতার-২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী নেতা নাজমুল হাসান-(৩৫) কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (০২ নভেম্বর) মাইক্রোচালক আমির হোসেন-(৪০) ও এজাহারভূক্ত আসামি জুয়েল মিয়া-(৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই আসামিকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার (৩১ অক্টোবর) বেলা দুইটায় মাইক্রোবাসে করে চৈত্রঘাট বাজারে এসে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করেছিল নাজমুল হাসানকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট উইম্যান্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা ৭টায় মারা যান তিনি। এ ঘটনায় গত সোমবার বিকেলে নিহত নাজমুলের বড় ভাই শামছু মিয়া বাদি হয়ে কমলগঞ্জ থানায় রাসেল, মাসুদ, তফজ্জুল ও তোফায়েলের নাম উল্লেখ করে মোট ১৩ জনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, নাজমুল হত্যাকান্ডের মামলায় চালকসহ দুই আসামিকে গ্রেপ্তার করে গত মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে এবং মাইক্রোবাস জব্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে কমলগঞ্জ থানার পুলিশ তৎপর রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com