সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
প্রবীণ আলোকচিত্রী প্রাণতোষ চৌধুরীর মৃত্যুতে প্রবর্তক আবৃত্তি সংসদের শোক

প্রবীণ আলোকচিত্রী প্রাণতোষ চৌধুরীর মৃত্যুতে প্রবর্তক আবৃত্তি সংসদের শোক

প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জেলা শিল্পকলা একাডেমি পদকপ্রাপ্ত আলোকচিত্রী ও প্রাণতোষ চৌধুরীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার প্রবর্তক আবৃত্তি সংসদের শোক প্রকাশ।
শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, চার কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রাণতোষ চৌধুরীর প্রয়াণে শহরে ও সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। প্রবর্তক আবৃত্তি সংসদের সভাপতি আবু কাউছার গভীর শোক জানিয়ে বলেন প্রাণতোষ চৌধুরীর মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি অঙ্গনের সাথে সবসময় উতপ্রোতভাবে যুক্ত ছিলেন। প্রাণতোষ চৌধুরী সাংস্কৃতিক অঙ্গনের একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি সর্বজনের শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গণের অপূরণীয় ক্ষতি হয়ে গেল যা কখনো পূরণ হবার নয়। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
শেষ বারের মতো শ্রদ্ধা জানানোর জন্য শনিবার সকাল ৯টার সময় প্রয়াত প্রাণতোষ চৌধুরীর মরদেহ নেয়া হয় স্থানীয় আনন্দময়ী কালী মন্দির প্রাঙ্গণে। সেখান থেকে নেয়া হয় শহরের পূর্ব মেড্ডা শ্মশানে। বেলা ১১টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com