সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
দীর্ঘ ৭ মাস ২১দিন পর সচল হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন 

দীর্ঘ ৭ মাস ২১দিন পর সচল হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
প্রায় ৭ মাস ২১ দিন পর সচল হতে যাচ্ছে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কার্যক্রম। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এ স্টেশনের পুনঃসংস্কার কাজ শেষ করা হয়েছে।
আগামীকাল শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় পুনঃসংস্কার কাজের শুভ উদ্বোধনীর মাধ্যমে পুনরায় পূর্বাঞ্চলে যাতায়াত করা সকল ট্রেন পূর্বের ন্যায় স্টেশনটিতে যাত্রা বিরতি দেবে। এর মাধ্যমে পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর এতোদিন ট্রেনের যাত্রা বিরতি বন্ধ থাকার কারণে সৃষ্ট দূর্ভোগ লাগব হতে যাচ্ছে।
স্টেশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ রেলওেয়ের পূর্বাঞ্চল রেলপথের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনটিতে প্রতি মাসে প্রায় অর্ধ-কোটি টাকার টিকেট বিক্রি হয়। ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-নোয়াখালী রেলপথের ৭ টি আন্তঃনগর, ৭ টি মেইল ও কয়েকটি কমিউটার ট্রেন যাত্রাবিরতি করে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনটিতে।
উল্লেখ্য, গত ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে হেফাজতের ইসলামের কর্মী সমর্থকরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটিতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে ব্যাপক তাণ্ডব চালায়। তান্ডবে স্টেশনটির সকল সিগনাল প্যানেল, টিকেট কাউন্টার অচল হয়ে যাওয়ায় স্টেশনটিতে সকল ট্রেনের যাত্রাবিরতি অনিদির্ষ্টকালের জন্য বন্ধ করে দেন রেলওয়ে কর্তৃপক্ষ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com