সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
কমলগঞ্জে চা শ্রমিকের লাশ উদ্ধার

কমলগঞ্জে চা শ্রমিকের লাশ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের একটি ছড়া থেকে রাসেল মিয়া (২৮) নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাসেল পাত্রখোলা চা বাগানের সর্দার ও পঞ্চায়েত কমিটির সদস্য বাচ্চু মিয়ার ছেলে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাত্রখোলা চা বাগান এর পশ্চিম লাইন এলাকার চা শ্রমিক রাসেল মিয়া গত শুক্রবার (১৯ নভেম্বর) রাতে মণিপুরি সম্প্রদায়ের মহারাসলীলা দেখতে শিববাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। শনিবার (২০ নভেম্বর) দুপুরে এলাকাবাসী পশ্চিম লাইনের পাহাড়ি ছড়ার আমঘাট নামক স্থানে একটি মরদেহ পরে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেন। শনিবার দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহতের পিতা সর্দার বাচ্চু মিয়া বলেন, শুক্রবার রাতে রাস দেখার কথা বলে আর বাড়ি ফিরেনি। শনিবার দুপুেেরে পাত্রখোলা চা বাগানের একটি ছড়া থেকে আমার ছেলের রক্তাক্ত অবস্থায় লাশ পাওয়া যায়। তার ঘাড় মটকানো এবং নাকে ও মুখে রক্তের ছাপ লেগে রয়েছে। পূর্ব শত্রুতার জেরেই ছেলেকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে শক্ররা।পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি দেবাশীষ চক্রবর্ত্তী শিপন জানান, শনিবার রাসেলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটা হয়তো পূর্বপরিকল্পিত হতে পারে।কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাসেল নামের এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে এটি হত্যা নাকি অন্য কিছু।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com