সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।। কাল থেকে আ’লীগের প্রার্থী বাছাই শুরু

আগামী ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।। কাল থেকে আ’লীগের প্রার্থী বাছাই শুরু

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষিত তালিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১ টি ইউনিয়ন রয়েছে।
আগামীকাল রবিবার (২৮ নভেম্বর) থেকে দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত এ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সদর উপজেলার ১১ টি ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ফরম বিতরণ ও জমা কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরম বিতরণ ও বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা শহরের হালদারপাড়াস্থ দলীয় কার্যালয়ে (এমপি মহোদয়ের অফিস) ফরম জমা ও গ্রহণ করা হবে।
সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম এক বিবৃতিতে সকল দলীয় মনোনয়ন প্রত্যাশীদেরকে যথাসময়ে ফরম সংগ্রহ এবং জমাসহ ২৯ নভেম্বর সকাল ১০টায় দানবীর লোকনাথ রায় চৌধুরী ময়দান কমপ্লেক্সস্থ (ট্যাংকেরপাড়) ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইউনিয়ন তৃণমূল প্রতিনিধি সভায় সংশি­ষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com