সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
কিশোরগঞ্জে বেসরকারী টিভি চ্যানেলের স্টিকার যুক্ত প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে বেসরকারী টিভি চ্যানেলের স্টিকার যুক্ত প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার নাটালের মোড় হতে বেসরকারী টিভি চ্যানেলের স্টিকার যুক্ত প্রাইভেটকার থেকে ৬৭.৫ কেজিগাঁজা‘সহ ০২ জন সাংবাদিক পরিচয়ধারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) রাত ১১ টায় বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে বেসরকারি টিভি চ্যানেলের স্টিকার গাড়িতে লাগিয়ে গাঁজা জাতীয় মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার জন্য কতিপয় মাদক ব্যবসায়ী রওনা দিয়েছে।
উক্ত সংবাদের উপর ভিত্তি করে আমরা ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করি। ০১টি বেসরকারী টিভি চ্যানেলের স্টিকার যুক্ত প্রাইভেটকার আমাদের কাছে আসলে আমরা চ্যালেঞ্জ করি। তখন গাড়ীতে থাকা ০২ জন ব্যক্তি নিজেদেরকে সাংবাদিক পরিচয় দেন। পরে তাদের কাছে আইডিকার্ড দেখতে চাইলে তারা দেখাতে পারে নাই। পরবর্তীতে তাদের দখলে থাকা প্রাইভেটকারটি তল্লাশী করে রাত ১২ টা ১০ মিনিটে সাংবাদিক পরিচয়ধারী মোঃ মোরশেদ মিয়া-(৩১), পিতা-আব্দুল আউয়াল, সাং-আহমেদাবাদ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ও মোঃ শামীম-(২৭), পিতা-ফারুক মিয়া, সাং- মধ্যপাড়া, উপজেলা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাদের দখলে থাকা প্রাইভেটকার হতে ৬৭.৫ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৩০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয় দীর্ঘ দিন যাবৎ অবৈধভাবে বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয়ে এবং স্টিকার ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com