সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও কসমেটিকসহ এক চোরাচালানীকে আটক

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও কসমেটিকসহ এক চোরাচালানীকে আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসহ আব্দুর রহমান মান্না-(২১) নামে এক চোরাচালানীকে আটক করা হয়েছে।
শনিবার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে তাকে গ্রেফতার করেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল জেলার আশুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিলেটের জৈয়ন্তিয়াপুর উপজেলার ডুপি গ্রামের আখলাকুর রহমানের ছেলে আব্দুর রহমান মান্নাকে আটক করেন। এসময় ধৃত আসামীর দখলে থাকা ট্রাকটি তল্লাশী করে অভিনব পদ্ধতিতে বালু ভর্তি ট্রাকের বডি ভিতর হতে ভারতীয় বিপুল পরিমাণ কাপড় ও কসমেটিক উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার হওয়া কাপড় ও কসমেটিক এর আনুমানিক মূল্য ৩৭ লাখ ১২ হাজার ৫শত ৭০ টাকা।

র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত চোরাকারবারি দীর্ঘদিন যাবৎ সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে ভারতীয় প্রসাধনী সামগ্রী ও ভারতীয় লেহেঙ্গা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com