সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে ভারতীয় প্রসাধনীসহ তিন চোরাকারবারি আটক 

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে ভারতীয় প্রসাধনীসহ তিন চোরাকারবারি আটক 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় অভিযান পরিচালনা করে অভিনব পদ্ধতিতে বালু ভর্তি ট্রাক হতে ভারতীয় বিপুল পরিমাণ প্রসাধনীসহ আবু তাহের-(৩০), মোস্তফা-(৪০) ও মোঃ সাদিকুর রহমান-(২৭) নামে তিন চোরাকারবারিকে আটক করেছেন র‍্যাব- ১৪, সিপিসি-৩,ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গতকাল রবিবার (০৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১০ টায় কিশোরগঞ্জের ভৈরব এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র‍্যাব।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল রবিবার বেলা সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব থেকে অভিযান চালিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাজীরাইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আবু তাহের, একই গ্রামের মৃত আঃ লতিফের ছেলে মোস্তফা ও নজরুল ইসলামের ছেলে মোঃ সাদিকুর রহমানকে আটক করেন। এসময় তাদের দখলে থাকা একটি ট্রাক তল্লাশী করে অভিনব পদ্ধতিতে বালু ভর্তি ট্রাকের বডি ভিতর হতে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও ট্রাক উদ্ধার করে জব্দ করেন। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫৯ লাখ ৩৬ হাজার ৮শত ৫০ টাকা।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রী ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com