সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবিশ্বে রোটারী ক্লাব আর্ত-মানবতার সেবায় নিরলস ও নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে; আল মামুন সরকার

সারাবিশ্বে রোটারী ক্লাব আর্ত-মানবতার সেবায় নিরলস ও নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে; আল মামুন সরকার

অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের উদ্যোগে শীতবস্ত্র (কস্বল) বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টায় শহরের দানবীর লোকনাথ রায় চৌধুরী ময়দান কমপে­ক্স সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টারে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।
রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট রোটারীয়ান সাংবাদিক মোঃ শাহজাদা পিএইচএফ’র সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারীয়ান প্রিন্সিপাল মু. মজিবুর রহমান পিএইচএফ, রোটারীয়ান পিপি ডাঃ সুখেন্দু বিকাশ তালুকদার, রোটারীয়ান পিপি ইঞ্জিনিয়ার আমান উল্লাহ বাহার পিএইচএফ, রোটারীয়ান পিপি সাদরুল হুদা নিয়াজ পিএইচএফ, রোটারীয়ান পিপি ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরী পিএইচএফ, রোটারীয়ান পিপি আনিসুর রহমান পিএইচএফ, রোটারীয়ান পিপি আশরাফ আহমেদ পিএইচএফ, রোটারীয়ান আইপিপি শফিকুর রহমান পিএইচএফ, রোটারীয়ান প্রেসিডেন্ট নমিনী ডাঃ শওকত হোসেন পিএইচএফ, ক্লাব সেক্রেটারী রোটারীয়ান ইঞ্জিঃ এম এম কামাল উদ্দিন পিএইচএফ, সাবেক সেক্রেটারী রোটারীয়ান হুমায়ুন কবির পিএইচএফ, রোটারীয়ান ইঞ্জিঃ মামুনুর রশিদ পিএইচএফ, রোটারীয়ান মাসুদ আল মামুন পিএইচএফ, রোটারীয়ান মোঃ মনির হোসেন পিএইচএফ, রোটারীয়ান ডাঃ আরিফুল হক প্রমুখ। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আল-মামুন সরকার বলেন, শীতের শুর“তেই অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের একটি মহতি উদ্যোগ। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি বলেন, সারাবিশ্বে রোটারী ক্লাব আর্ত মানবতার সেবায় নিরলস ও নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকুক। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com