সংবাদ শিরোনাম
দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত
সাভারে ভবনের ছাদ থেকে পড়ে কেয়ারটেকারের মৃত্যু

সাভারে ভবনের ছাদ থেকে পড়ে কেয়ারটেকারের মৃত্যু

মোঃ আনোয়ার সুলতান, স্টাফ রিপোর্টার//সাভার
সাভারে কাজ করতে গিয়ে ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে বাড়ির কেয়ারটেকারের মৃত্যু হয়েছে। এসময় খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াই টার দিকে সাভারের সিআরপি রোডের কাজী সাহাব উদ্দিনের বাড়ির ছাদ থেকে এই ঘটনা ঘটে।
নিহত কাজী আওলাদ হোসেন (৬০) ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তিনি বাক্ষ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার দুলাবাড়ি গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।
সাভার মডেল থানার এস আই পাভেল মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে তার মৃত্যু হয়। ছাদের ডেমেজ অংশ সিমেন্ট দিয়ে বন্ধ করতে গিয়েছিলেন, তার কিছু আলামত আমরা পেয়েছি। তারপর অন্যান্য বিষয়গুলো মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com