সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
নাসিরনগরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস পালিত

নাসিরনগরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস পালিত

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী হাতে নেয় উপজেলা প্রশাসন। ভোর থেকে শুরু করে রাত অবধি চলে নানা কার্যক্রম। এদিকে, সূর্যদয়ের সাথে সাথে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সবশেষে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com