সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
সরাইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত 

সরাইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত 

সরাইল উপজেলা প্রতিনিধি
“শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা।“দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে ” এ প্রতিপাদ্যকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে “অভিবাসীর অধিকার-মর্যাদা ও ন্যায় বিচার” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শরিফ উদ্দিন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান প্রমূখ।
সভাপতি ও প্রধান অতিথি তাদের বক্তব্যে বলেন, সারাবিশ্বে করোনা মহামারি পরিস্থিতি আন্তর্জাতিক শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। অভিবাসী কর্মীরা মহামারির মধ্যেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com