সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সাভারে নৌকার দাপটে কোণঠাসা স্বতন্ত্র প্রার্থীরা

সাভারে নৌকার দাপটে কোণঠাসা স্বতন্ত্র প্রার্থীরা

মোঃ আনোয়ার সুলতান, (স্টাফ রিপোর্টার),সাভার
আসন্ন ৫ম ধাপে সাভারের মোট ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রচারণা চলছে পুরোদমে। নৌকার মনোনীত প্রার্থীদের পক্ষে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা কোণঠাসা।
সাভার উপজেলার মোট ১১টি ইউনিয়নে প্রতিদিন ঘুরে ঘুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ অর্ধশত স্থানীয় নেতাকর্মীরা নৌকা প্রার্থীদের নির্বাচনী এলাকাগুলোতে প্রচার-প্রচারণা করছেন।
মঞ্জুরুল আলম রাজীব বলেন, নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরেন।
তবে বিপরীত চিত্র বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে। তুলনামূলক নিজেদের মতো করেই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে নৌকার প্রার্থীদের হুমকিধমকির কারণে তাঁদের কর্মীরা ভীতি ও আতঙ্কে রয়েছেন বলে দাবি বিদ্রোহীদের।
এ বিষয়ে মঞ্জুরুল আলম রাজীব বলেন, আমরা কোনো স্বতন্ত্র প্রার্থীকে বাধা দিচ্ছি না। যে যার মতো নিয়ম মেনে প্রচার-প্রচারণা চালিয়ে যাবে। তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের প্রতি দাবি আছে। তাদের আমরা বারবার অনুরোধ করেছি দলের সিদ্ধান্ত মেনে নিতে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com