সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
আশুগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশুগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে গাঁজাসহ হেলাল মিয়া-(২৫),মোঃ ফেরদৌস আলম (২২), মোঃ নাজমুল শেখ-(২২), মোঃ বাবু  ইসলাম-(২০), আলতাফ মিয়া-(৪০), মোঃ রনি খাঁন-(২৪) ও মোঃ শুভ্র-(২০) নামে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল ৫ টায় থেকে রাত ১১ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করেন র‍্যাব।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শুক্রবার বিকেল ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা শহর এলাকায় অভিযান চালিয়ে জেলার সরাইল কুট্টাপাড়া গ্রামের মন মিয়ার ছেলে হেলাল মিয়াকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করেন। অপর অভিযানে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা উপজেলার শাহ আলমের ছেলের ফেরদৌস আলম, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শ্যামবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ নাজমুল শেখ টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার বেরীপটল গ্রামের আবু হানিফের ছেলে মোঃ বাবু  ইসলাম, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসতুল গ্রামের মহির উদ্দিনের ছেলে আলতাফ মিয়াকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ০১টি কাভার্ডভ্যান’সহ উদ্ধার করে জব্দ করা হয় এবং অপর একটি অভিযানে আশুগঞ্জ থানা এলাকা হতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মিরাসানি গ্রামের মৃত ফরিদ খানের ছেলে মোঃ রনি খান ও একই ইউনিয়নের সিঙ্গারবিল গ্রামের মোঃ শাহিন মিয়ার ছেলে মোঃ শুভ্রকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি মাদকদ্রব্য গাঁজা, ০১টি মোটরসাইকেল ও মাদক বিক্রয়ের নগদ ১,০০০/-টাকা’সহ উদ্ধার করে জব্দ করা হয়।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com