সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
তৈমুরকে হারিয়ে তৃতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি মেয়র নির্বাচিত হলেন আইভী

তৈমুরকে হারিয়ে তৃতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি মেয়র নির্বাচিত হলেন আইভী

সময়নিউজবিডি টুয়েন্টিফোর
রাজধানী ঢাকার অদূরে বন্দরনগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে সিটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী।
রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ১৯২ টি ভোট কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন।
ডাঃ সেলিনা হায়াত আইভি নৌকা প্রতীকে ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার (হাতি প্রতীকে) পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট পান। ভোটের হিসেবে ৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভি তৃতীয় বারের মতো নারায়ণগঞ্জ সিটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।

বিজয়ী ঘোষণার পর নেতাকর্মীদের ফুলেল শুভেচছায় সিক্ত নবনির্বাচিত সিটি মেয়র আইভী।

এদিকে, এর আগে ২০১৬ ইং সনে দ্বিতীয় বারের মতো সিটি করপোরেশন মেয়র হিসেবে নির্বাচিত হয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ সময় অতিক্রম করে জনগনের দোয়া ভালোবাসা ও ভোটের মাধ্যমে এবারও মেয়র নির্বাচিত হয়েছেন জনগনের নেতা ডাঃ সেলিনা হায়াৎ আইভী।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com